12 Oct 2026, 01:04 PM
৬১ বলে লিটনের পঞ্চাশ
দিনের শুরুতে দুইবার বেঁচে যাওয়া লিটন দাস আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছুঁয়েছেন পঞ্চাশ, ৬১ বলে।
মোহাম্মাদ সালিমের বলে চমৎকার পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারেন লিটন। ফিল্ডার কাছেই ছিলেন কিন্তু বলের গতির সঙ্গে পারেননি তিনি।
ওই চারেই পঞ্চাশে যান লিটন। এর আগে কাইস আহমাদের বলে দুবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। তার ব্যাটেই চারশ ছাড়ানো রানের লক্ষ্য দেওয়ার কাঁছেই আছে বাংলাদেশ।
কোনো ক্ষতি ছাড়াই প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৪ ওভারে তারা যোগ করেছে ৬২ রান।
৮৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৮৫।
৬৩ বলে সাত চারে ৫২ রানে খেলছেন লিটন। ৩৫ বলে এক চারে ১৫ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের লিড এখন ৩৯১ রান।
12 Oct 2026, 12:56 PM
লিটন ও মিরাজের জুটিতে পঞ্চাশ
প্রথম ইনিংসের মতো এবারও প্রতিরোধ গড়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৭২ বলে।
মোহাম্মদ সালিমের বলে বাউন্ডারি মারার পর সিঙ্গেল নেন লিটন। তাতে জুটির রান যায় পঞ্চাশে।
পরের ওভারের দ্বিতীয় বলে ভাঙতে পারত এই জুটি। ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নেওয়ার সময় বেশ দূরে ছিলেন মিরাজ। কিন্তু বোলারের প্রান্তে থ্রো স্টাম্পে রাখতে পারেননি মিড-অন ফিল্ডার।
৮৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৮০।
12 Oct 2026, 12:39 PM
দ্বিতীয় নতুন বল নিল আফগানিস্তান
৮১তম ওভারে দ্বিতীয় নতুন বল নিলেন আফগানিস্তান অধিনায়ক রেহমাত শাহ।
প্রথম তিন বল পুরনো বল দিয়েই করেন ইয়ামিন আহমাদজাই। এরপরই দ্বিতীয় নতুন বল নেন রেহমাত। পুরো ওভার মেডেন খেলেন মেহেদী হাসান মিরাজ।
৮১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৫৪।
12 Oct 2026, 12:28 PM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৬ ওভারে ২৮৪/৬
12 Oct 2026, 12:28 PM
আবার জীবন পেলেন লিটন
কাইস আহমাদের বলে আবার জীবন পেলেন লিটন দাস। এবার ফিরতি ক্যাচ নিতে পারলেন না লেগ স্পিনার।
অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে বেশ জোরেই শট খেলেন লিটন। একটু নিচু হয়ে আসা বল মুঠোয় নিতে পারেননি কাইস। বেঁচে যান লিটন।
তখন ২৬ রানে ব্যাট করছিলেন বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান। এর আগে ১৪ রানে স্লিপে জীবন পান তিনি।
৭৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৫৪ রান। ৪০ বলে তিন চারে ২৭ রানে ব্যাট করছেন লিটন। ১৬ বলে এক চারে ৯ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
12 Oct 2026, 12:23 PM
বেঁচে গেলেন লিটন
দিনের তৃতীয় ওভারে উইকেট হারাতে পারত বাংলাদেশ। তবে স্লিপ ফিল্ডারের ব্যর্থতায় বেঁচে গেলেন লিটন দাস।
কাইস আহমাদের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেন কিপার-ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করা শাহিদউল্লাহ কামাল মুঠোয় নিতে পারেননি।
সে সময় ১৪ রানে ছিলেন লিটন।
৭৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩৭। ২৭ বলে দুই চারে ১৬ রানে খেলছেন লিটন। ৫ বলে ৩ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।
12 Oct 2026, 12:06 PM
বড় সংগ্রহের লক্ষ্যে নামছে বাংলাদেশ
শেষ বেলা দুটি উইকেট হারালেও আবু ধাবি টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ৭২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২২৩। লিড এখন ৩২৯ রান।
ক্রিজে তার সঙ্গী লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
চতুর্থ দিন ৮ ওভার পর দ্বিতীয় নতুন বল নিতে পারবে আফগানিস্তান।
শেষ সেশনে ৯৯ রান যোগ করে বাংলাদেশ। তবে এই সেশনে দুই থিতু ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে হাসানকে হারায় তারা।
শান্ত ও হাসান ফেরেন দিনের শেষ দুই ওভারে।
স্পিনাররা শেষ বেলায় যে সহায়তা পেয়েছেন তাতে আশাবাদী হতেই পারেন তাইজুল, মিরাজ, নাঈমরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০
বাংলাদেশ ২য় ইনিংস: ৭২ ওভারে ২২৩/৬ (সাদমান ১৩, তানজিদ ৩১, মুমিনুল ৭, শান্ত ৮২, মুশফিক ৮১, লিটন ৫*, হাসান ১, মিরাজ ০*; ইয়ামিন ১১-১-৪২-২, সালিম ১৩-৩-৩৯-১, ইসমাত ৩-০-৯-০, জিয়া ২৩-৩-৫৫-২, কাইস ৭-০-৩৬-১, মালিক ৩-১-৯-০, শাহিদি ১২-০-৩২-০)
12 Oct 2026, 12:06 PM
লাইভ ব্লগে স্বাগত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।