২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিনে প্রশাসনের শুভেচ্ছা

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2016, 09:20 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

পুরনো খবর:

সুরাইয়ার ঈদ

শনিবার রাতে সুরাইয়ার মা নাজমা বেগম এ তথ্য জানিয়েছেন।

গত বছর ২৩ জুলাই শহরের দোয়ার পাড়ে মাদক ব্যবসা, চাঁদাবাজির  আধিপত্য বিস্তার নিয়ে সুরাইয়ার চাচা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সঙ্গে স্থানীয় আকবরের গ্রুপের সাথে সংঘর্ষ হয়।

এ সময় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে এক ব্যক্তি। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম।

ঘটনার তিন দিন পর ২৬ জুলাই নিহতের ছেলে রুবেল ভূইয়া বাদী হয়ে মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে মেহেদী হাসান আজিবর ওই বছরের ১৮ অগাস্ট পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

নাজমা বেগম বলেন, “আজ আমার মেয়ের জন্মদিন, তার এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের কর্মকর্তারা মেয়েকে উপহার ও শুভেচ্ছা জানিয়েছেন।”

দুপুরে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও তাকে অপারেশনকারী চিকিৎসক সফিউর রহমান এবং সাড়ে ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ শহরতলীর দোয়াপাড় এলাকায় শিশু সুরাইয়ার বাড়িতে আসেন।

তারা একে একে নতুন জামা ও ফুল দিয়ে সুরাইয়াকে শুভেচ্ছা জানান। পরে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।