২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের ১১ জন আটক

লক্ষ্মীপুর শহরে কথিত গোপন বৈঠক চলাকালে জামায়াতের মহিলা সংস্থার ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2016, 10:01 AM

Updated : 12 Apr 2022, 02:30 AM

শুক্রবার রাতে পৌর শহরের মুক্তিগঞ্জের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন, মহিলা সংস্থার সদর উপজেলা সভানেত্রী শিরিন আক্তার,

কর্মী নাছিমা বেগম, পপি বেগম, কহিনুর, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, শিরীন, পারভীন সুলতানা, ফেরদৌসী, রুনু, তাজকিয়া ও কুলছুম।

এরা সবাই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

ওসি মামুন সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন একটি ভবনের ছাদে গোপন বৈঠক করার সময় জামায়াতের মহিলা সংস্থার ১১ নেতাকর্মীকের আটক করা হয়েছে ।

তাদের কাছ থেকে মওদুদীর বইসহ মহিলা সংস্থার পাঁচটি বই ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মামুন।