২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘন্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।   

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

শুক্রবার বেলা সোয়া ৪টায় ভাড়াউড়া চা বাগান এলাকায় দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগিটি উদ্ধারের পর রাত সাড়ে ১০টার দিকে চলাচল ফের শুরু হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন বিডিনিউউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখাউড়া থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করেছে। এরপর ট্রেন চলাচল শুরু হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দিনাজপুরের পাবর্তীপুরের শিবপুর অভিমুখী সারবাহী একটি ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় ভাড়াউড়া চা বাগানের ২৯২ কিলোমিটারে পিছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ওই সময় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস কুলাউড়ায় এবং সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সাতগাঁও স্টেশনে আটকা পড়ে।

পুরনো খবর:

শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন