দিনাজপুরে শিবির সভাপতিসহ আটক ৫
দিনাজপুরে বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাসহ পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন শিবিরের দিনাজপুর শহর কমিটির সভাপতি মো. আয়াতুল্লাহ, শিবির কর্মী আজিজুর রহমান, মনজুরুল হাসান, সুমন আহম্মেদ, আবুল কালাম আজাদ।
কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, সোমবার গভীর রাতে সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের রামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দাবি ওসির।
