২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

সোমবার দুপুরে উপজেলার মিরেরবাগ ট্রলারঘাট এলাকায় ওই যুবকের লাশ পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে বাদামী রঙ্গের পাঞ্জাবি ও সাদা পায়জামা ছিল। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।