২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের স্কুলছাত্র হাসান

ঝিনাইদহ সদর উপজেলার এক বছর ধরে নিখোঁজ এক স্কুলছাত্রের সন্ধান পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

১৭ বছর বয়সী হাসান আলী নামের ওই শিক্ষার্থীর মা সুন্দরী বেগম এতো দেরিতে জিডি করার কারণ সম্পর্কে বলেছেন, গুলশান ও শোলাকিয়ায় নজিরবিহীন হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সন্তান নিখোঁজ থাকলে জানাতে বলায় বৃহস্পতিবার জিডিটি করেছেন।

উপজেলার চাপড়ী গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, হাসান এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে বিদেশ যাওয়ার জন্য একটি পাসপোর্ট করেছিল; যার নম্বর অউ ৫৭৩২৩৬৯।

সুন্দরী বেগম বলেন, “হাসান নিখোঁজ হওয়ার ৭/৮ দিন পর ফোন করে বলেছিল, ভালো আছি; চাকরি করছি। তারপর থেকে পরিবারের সঙ্গে ওর আর কোনো যোগাযোগ নেই।”

পুরনো খবর:

রেজাউল হত্যায় সন্দেহভাজন শরিফুলও ‘নিখোঁজ এক বছর ধরে’
নিখোঁজ তিনজনের পরিবারও ‘নিখোঁজ’
‘নিখোঁজ’ শোনার পর জিডি তাজউদ্দিনের পরিবারের
নিখোঁজ ১০ যুবকের সন্ধান চায় পরিবার
নিখোঁজ যুবকদের কেউ কেউ জঙ্গিবাদে: র‌্যাব প্রধান
‘চার মাস নিখোঁজ’ আবীরের জন্য জিডি ঈদের আগের দিন
নিখোঁজ ১০ যুবকের একজন ধর্মান্তরিত মুসলিম