২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুরোহিতের খোঁজ নেওয়া ৩ যুবক আটক

মাগুরা শহরের কালী মন্দিরে প্রবেশ করে পুরোহিতের খোঁজ নেওয়া চার যুবককে শনাক্তের পর তিনজনকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 10:42 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

মাগুরার মন্দিরে পুরোহিতের খোঁজে ৪ যুবক

মঙ্গলবার রাত সাড়ে ৮টার মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

আটকরা হলেন, মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের সুমন আহম্মেদ (২৫), রায়গ্রামের শাহাবউদ্দিন (২০) ও শহরের পারলা বেলতলা এলাকার আকাশ (২২)।

তাদের সঙ্গী অন্য যুবক শাহাব উদ্দিন লস্কর (২০) মির্জাপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, সুমন সদরের আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস, আকাশ বেকারি ব্যবসায়ী। শাহাবুদ্দিন ও শাহাব উদ্দিন লস্কর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সোমবার সন্ধ্যায় পায়জামা-পাঞ্জাবি পরা ও দাড়িওয়ালা চার যুবক সন্ধ্যার পরপরই ব্যাগ হাতে কেন্দ্রীয় কালী মন্দিরে প্রবেশ করে।

সন্দেহভাজন ওই যুবক তাবিজ ও তদবির নেওয়ার কথা বলে মন্দিরের সামনে থাকা সমর কুমার নামে স্থানীয় এক দর্শনার্থীর কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ করেন।

এসপিএহসান বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে কালী মন্দিরে প্রবেশকারীদের শনাক্ত করা হয়।

“রাত ৮টার দিকে কাশিনাথপুর  থেকে সুমন ও তার দেওয়া তথ্যে শহরের জামরুলতলা থেকে অন্য দুজনকে আটক করা হয়।”

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।