২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলা দুর্ঘটনায় লঞ্চ মালিকের বিরুদ্ধে মামলা

বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমারের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 12:19 AM

Updated : 11 Oct 2022, 08:28 PM

পুরনো খবর:

কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫
কীর্তনখোলা দুর্ঘটনায় লঞ্চের রুট পারমিট স্থগিত

কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, সোমবার রাতে বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম মামলাটি দায়ের করেন।

“এতে লঞ্চ মালিক, দুই সুকানি ও মাস্টারকে আসামি করে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।”

সোমবার ভোরে বরিশাল সদরের কীর্তনখোলা নদীতে সুরভি-৭ নামের একটি খালি লঞ্চের সঙ্গে প্রায় ৭০০ যাত্রী ভরতি পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হন।

দুর্ঘটনার কারণ জানতে দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল আলাম আজাদকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুর্ঘটনার পর সুরভি-৭  লঞ্চ এর রুট পারমিট সাময়িক স্থগিত করার কথা জানিয়েছে বিআইডব্লিউটি।