কীর্তনখোলা দুর্ঘটনায় লঞ্চের রুট পারমিট স্থগিত
বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চ ও স্টিমারের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার ঘটনায় লঞ্চের রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার জন্য সুরভি-৭ দায়ী বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হওয়ায় এর রুট পারমিট সাময়িক স্থগিত করা হয়েছে।
এর ফলে সোমবার রাতে লঞ্চটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আর ছাড়বে না বলে তিনি জানান।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চরবাড়িয়া এলাকায় বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদকে সুরভি-৭ ধাক্কা দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়।
