২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি উপাচার্যকে অব্যাহতি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হাকিম সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 08:13 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে রাষ্ট্রপতি স্বাক্ষরিত অব্যাহতি পত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ফ্যাক্স করেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল লতিফ।

অব্যাহতিপত্রে কোনো কারণ উল্লেখ এবং নতুন কাউকে নিয়োগের কথাও বলা হয়নি বলেও জানান তিনি। 

২০১২ সালের ৩১ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন আব্দুল হাকিম সরকার। এরপর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুদফা তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।