২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে ঈদের ছুটি

ঈদ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছুটি শেষে আগামী ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ জুলাই বিকেল ৫টা থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ফলে আগামী ৪ জুলাই বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থী হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।