২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে রিকশা গ্যারেজে যুবকের গলাকাটা লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গ্যারেজ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ।

নিহত রবিউল হোসেনের (৩০) বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।

ওসি সরাফত উল্লাহ বলেন, মিজমিজি পশ্চিমপাড়ার আব্দুস সাত্তারের রিকশা গ্যারেজে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

“রবিউল রাতে ওই গ্যারেজেই থাকতেন।গ্যারেজের পাশে তার চায়ের দোকান ছিল।বিদেশে যাওয়ার জন্য কিছুদিন আগে দোকানটি বিক্রি করে দেন তিনি।”