ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকসহ দুই ব্যক্তিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটকের খবর জানিয়েছে র্যাব।
শুক্রবার ভোরে পৌরশহরের কলেজপাড়া উত্তর কাউতলী বালুর মাঠে অভিযানে তাদের আটক করা হয় বলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফায়জুল হাসান সাজ্জাদ জানিয়েছেন।
আটককৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মো. লুলু মিয়ার ছেলে
শফিকুল ইসলাম খোকন (৪৪) এবং পৌরশহরের কলেজপাড়া এলাকার মো আব্দুল খালেকের ছেলে মো. কাউছার মিয়া (৩৫)।
র্যাব কর্মকর্তা ফায়জুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খোকন ও কাউসারকে আটক করা হয়।”
আটকদের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। অস্ত্রগুলো নিয়ে তাদের পরিকল্পনা কী ছিল, সে বিষয়েও কিছু জানাতে পারেনি র্যাব।
দুজনের বিরুদ্ধে মামলা করে শুক্রবার সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান মেজর ফায়জুল।
