দিনাজপুরে ১০ টুকরো কষ্টিপাথর উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলায় ১৯ কেজি ওজনের মোট ১০ টুকরো কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি।
গগনপুর গ্রামের একটি রাস্তা থেকে বুধবার রাতে এগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবির ৪২ নম্বর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল হান্নান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে চোরাকারবারিরা কষ্টিপাথরের মূর্তি পাচারের উদ্দেশে গগনপুর গ্রামে অবস্থান করছিল।
“এ সময় বিজিবি অভিযানে গেলে তারা মূর্তির ভাঙা ১০টি টুকরো ফেলে পালিয়ে যায়। টুকরোগুলোর ওজন ১৯ কেজি।”
এর বাজার দর আনুমানিক ১৯ লাখ টাকা বলে তিনি জানান।
