০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর পর নানা পাটেকরের যে বক্তব্য আলোচনায়

গোয়ায় ভোরের দিকে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান ৭৫ বছর বয়সি এ অভিনেতা।

মৃত্যুর পর নানা পাটেকরের যে বক্তব্য আলোচনায়

অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:32 PM

Updated : 08 Oct 2026, 08:31 PM

মৃত্যুর ঠিক চার দিন আগে এক থিয়েটার ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে দাঁড়িয়ে কিছু কথা বলেছিলেন ভারতীয় চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর।

সেদিন কারোরই ধারণা ছিল না, নিজের মুখ থেকে বের হওয়া সেই আশঙ্কাই এত দ্রুত বাস্তবে রূপ নেবে।

সেদিন তিনি বলেছিলেন, “একদিন সবাইকে চলে যেতে হবে, জানি না, আগামীকাল আমিও এই দুনিয়ায় থাকব কি না।”

বৃহস্পতিবার ভোরে গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান ৭৫ বছর বয়সি এ অভিনেতা।

তার আকস্মিক এই মৃত্যুর পর এ বক্তব্য নতুন করে আলোচনায় আসার কথা বলেছে আনন্দবাজার।

গোয়ার ডোনা পাওলায় ‘সম্রাট ইন্টারন্যাশনাল থিয়েটার ক্লাব’ এর উদ্বোধন অনুষ্ঠানে গত রোববার উপস্থিত হয়েছিলেন মারাঠি থিয়েটার থেকে উঠে আসা এই দাপুটে অভিনেতা।

গায়ে চিরচেনা ধবধবে সাদা শার্ট, গলায় সাদা উড়না, কপালে লাল তিলক আর চোখে গোল ফ্রেমের চশমা, সেদিন সুস্থ-সবল নানাকেই দেখা গিয়েছিল মঞ্চে।

নাট্যজগৎ থেকে অভিনয়জীবন শুরু হওয়ায় থিয়েটারের প্রতি বরাবরই তার বিশেষ টান ছিল।

অনুষ্ঠানে প্রথমে নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে নতুন নাট্যশিল্পীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে নানা পাটেকর বলেন, “এ পেশায় সবসময় নতুন কিছু খোঁজার চেষ্টা করবে। কারণ দর্শক পরিবর্তন পছন্দ করে। তবে নিজের আদর্শ বা নীতি কখনো বদলাবে না। তুমি যদি নিজের মৌলিক স্টাইল ধরে রাখো, একদিন দেখবে বাকিরা তোমাকে অনুসরণ করছে।”

কথার মাঝপথেই থিয়েটারের গণ্ডি পেরিয়ে এক গভীর জীবন দর্শনে ঢুকে পড়েন নানা পাটেকর।

উপস্থিত দর্শকদের উদ্দেশে জীবনের হিসাব মেলানোর আহ্বান জানিয়ে নানা পাটেকার বলেন, “ আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমি জানি না, আগামীকাল আমিও এই দুনিয়ায় থাকব কি না। সবার জীবনই একসময় সেই চূড়ান্ত পরিণতিতে পৌঁছোয়। আমারও পৌঁছোবে। কিন্তু তার আগে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা যা করতে চেয়েছিলাম, তা করতে পেরেছি কি? যতটা চেষ্টা করার দরকার ছিল, সৎ ভাবে ততটা চেষ্টা কি করেছি?”

সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই অভিনেতা বলেছিলেন, “আমার জীবন যদি শুধু নিজের ঘর আর পরিবারের চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকে, তবে এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কী? সমাজ বা দেশের জন্য তো আমাদেরও কিছু ফিরিয়ে দেওয়া উচিত, তাই না?”

নানা পাটেকরকে বৃহস্পতিবার ভোরে গোয়ার বেসরকারি মণিপাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার এক বন্ধু চিকিৎসকদের বলেছিলেন, ভোর সাড়ে ৩টার দিকে নানা পাটেকর ভালো বোধ করছেন না জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। ৪টার দিকে বার্তাটি দেখে দ্রুতই তিনি পাটেকরের বাসায় ছুটে যান।

‘বিশ্বাসই হচ্ছে না আপনি আর নেই’: নানা পাটেকরের প্রয়াণে সহশিল্পীদের শোক

সিপিআরেও কেন ফেরানো গেল না নানা পাটেকরকে, ব্যাখ্যা দিলেন চিকিৎসক

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান