১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রীড়া সাংবাদিক। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। সাহিত্য চর্চার চেয়েও খেলাধুলা নিয়ে লেখায় বেশি আগ্রহী।
“হাত-পা ভাঙলেও স্কুলে যেতে হবে, শিক্ষকরা নিজ চোখে দেখে ডাক্তারের কাছে পাঠাবে, তারপর ছুটি।”
জাতীয় ব্যাডমিন্টনের নারী এককে উর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার সিনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা পোদ্দার। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর উর্মিকে হারান লিকা। পুরুষ এককের ফাইনালে সিবগাত উল্লাহ খেলতে না পারায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সিলেট ডিএসএর রাজিন আহমেদকে।
ইরাকের সোলাইমানিয়াহতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-টুতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ছয়-দুই সেট পয়েন্টে হারান আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এ নিয়ে আসরে বাংলাদেশের পদক ছয়টি—দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ।
আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-পনেরো বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের বাছাইপর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে দলের খেলায় সন্তুষ্ট নন কোচ আকবর হোসেন রিদন। পরের ম্যাচে পর্তুগালের বিপক্ষে আরও ভালো খেলতে চায় বাংলাদেশ।
পাহাড়, নদী আর মেঠোপথ পেরিয়ে সাফজয়ী ৩২ ফুটবলকন্যার দুয়ারে পৌঁছানোর গল্পের সঙ্গে আর্থিক সংকটের মধ্যেও সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী কীভাবে তরুণ সাংবাদিকদের ডানায় হাওয়া দিতেন—সেই স্মৃতি লিখেছেন মোহাম্মদ জুবায়ের।
আগ্রহী শিশু, কিশোর-কিশোরী, পরিবার, সরকার এবং ফেডারেশনের সম্মিলিত উদ্যোগে সাফল্যের চূড়ায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে চীন।