০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

পাঁচ থেকে সাতজন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:52 PM

Updated : 08 Oct 2026, 08:52 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান।

নিহত ৩৫ বছর বয়সি সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম বলেন, সীমান্তবর্তী ফুলবাড়িয়া উপজেলা থেকে পাঁচ থেকে সাতজন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে আসেন। বিকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতের আহত হন সাইফুল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ নিয়ে যান বলে জানিয়েছেন তিনি।

বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন ওসি মোকছেদুর রহমান।