খুলনায় শিশু হত্যা: ২ আসামি কারাগারে
খুলনা নগরীর আড়ংঘাটায় শিশু হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবাল এ আদেশ দেন বলে আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান জানান।
এরা হলেন নগরীর দৌলতপুরের মো. জলিলের ছেলে নুরুন্নবী (২৫) ও আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকার রসুল (১৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বৃহস্পতিবার নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে তিনদিন আগে নিখোঁজ হাশমির (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা তিন জনকে আসামি করে বাদী হয়ে মামলা করেন।
“সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এর আগে এ ঘটনায় হাশমির মা সোনিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।
