দিনাজপুরে ট্রাক্টর চাপায় শিশু নিহত
দিনাজপুরের কাহারোলে ট্রাক্টর চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মৎস্য খামার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাহারোল থানার উপ-পরিদর্শক মো. এরশাদ জানান।
নিহত হিমু উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের দেওনা ঘাটা গ্রামের হেলালের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বলেন, বেলা ১১ টার দিকে কাহারোল-সেতাবগঞ্জ সড়ক পারাপারের সময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই হিমুর মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
