ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে পাটকেলঘাটা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ওসি তরিকুল ইসলাম জানান।
নিহত ফয়সাল গাজী (১২) উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের প্রবাসী শাহজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
পরে ট্রাকসহ চালককে আটক করা হয় বলে জানান তিনি।
