২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানে লামায় বন্য হাতির আক্রমণে রাবার বাগানের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার স্বামী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 03:32 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ি ঢেঁকিছড়া এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে বলে লামা থানার ওসি ইকবাল জানান।

নিহত উষারু ত্রিপুরা (৪৫) গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ার সাধরুম ত্রিপুরার স্ত্রী।

তারা ঢেঁকিছড়া এলাকার রাবার বাগানে করেন এবং বাগানের খামার বাড়িতে থাকতেন।

এ ঘটনায় সাধরুম ত্রিপুরাও (৫৫) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাধরুম বলেন, ভোরের দিকে ১০/১১টি বন্য হাতি রাবার বাগানে হানা দিয়ে বাগানের শ্রমিকদের কয়েকটি ঘর-বাড়ি গুঁড়িয়ে দেয়।

“এ সময় হাতিগুলো তাদের ঘরে হানা দিয়ে ভাংচুর করে এবং উষারুকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ পরিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান ওসি।