২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছুটি শুরু বুধবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন, রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি শুরু হচ্ছে বুধবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 12:00 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোশাররাফ হোসেন সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ১ থেকে ৫ জুন গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েট বন্ধ থাকবে।

“এছাড়া রমজান ও ঈদ উপলক্ষে ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় কোনো ক্লাস হবে না। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জরুরি বিভাগগুলো খোলা থাকবে।”