২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, এক চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

শুক্রবার উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনায় হানিফ শেখ (২৯) নিহত হন বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

হানিফ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বান্দরখোলা গ্রামের আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ভোর ৬টার দিকে ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মাস্টারবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক হানিফের মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।