২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

গাজীপুর সিটি করপোরেশনে আট বছরের এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে, যাকে আগে ধর্ষণ করা হয় বলে ধারণা করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

রোববার মধ্যরাতে দাখিনখান পূর্বপাড়া এলাকায় নিহতের চাচার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ধর্ষণকারীর (চাচাত ভাই) মা ও বোনকে আটক করেছে।

নিহত মায়া আক্তার (৮) দাখিনখানের রাজমিস্ত্রী কামাল হোসেনের মেয়ে। সে স্থানীয় হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন বলেন, রাজমিন্ত্রী কামাল হোসেন ও তার সৌদি প্রবাসী ভাই কালাম মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনা ঘটে।

“নিহত মায়ার মা ও ভাই স্থানীয় একটি কারখানায় কাজ করেন। রোববার সকালে তারা কাজে গেলে মায়া বাড়িতে একাই ছিল।  সন্ধ্যায় মা ও ভাই কাজ থেকে ফিরে মায়াকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন।”

এসআই মোবারক বলেন, এক পর্যায়ে তারা মায়ার চাচা কালাম মিয়ার ঘরে খোঁজ করেন। সেখানে না পেয়ে তাদের শৌচাগারের সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে ময়ার লাশ দেখতে পান।  

রাত সোয়া ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

মোবারক জানান, শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছিল। গালে ও শরীরে কামড়ের মতো চিহ্নও রয়েছে। তাই হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, মায়ার চাচাত ভাই (১৮) এ ঘটনায় জড়িত সন্দেহ করা হচ্ছে। তাই চাচি ফজিলত বেগম ওরফে ফাতেমা ও চাচাত বোন নাসিমা আক্তারকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।