২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ. লীগ প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৭

ঝিনাইদহ সদরে ইউপি নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগের চেয়াম্যান প্রার্থীর গাড়িতে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 02:06 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার রাতে হরিশংকরপু ইউনিয়নের মদারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুমের অভিযোগ।

এ ঘটনায় মাসুমের সাত সমর্থক আহত হয়েছেন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

মাসুমের বরাত দিয়ে ওসি বলেন, “রাত ১১ টার দিকে মাসুম যখন নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিলেন, ফরিদের সমর্থকরা তার গাড়িতে হামলা চালিয়ে সাত জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।”

খবর পেয়ে পুলিশ ঘটন্স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়া খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে শনিবার হরিশংকরপুরে ভোট হওয়ার কথা।