২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুকাতেই বিক্রয় প্রতিনিধির লাশ ৯ টুকরা’

পাবনায় গাজী পাম্পের বিক্রয় প্রতিনিধিকে তার চাচাত ভাই হত্যার পর লাশ টুকরা করে স্টোর রুমে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকতারুজ্জামানের (৩৫) ৯ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তার চাচাত ভাই রাহিদুজ্জামান রাহিদকে আটক করে।

বুধবার পুলিশ সুপার আলমগীর কবীর তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, রাহিদ চাচাত ভাই আকতারকে ৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। টাকা ফেরত চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত আকতারকে শিলের আঘাতে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

“হত্যার পর লাশ গুম করার সুবিধার জন্য ধারালো দা দিয়ে টুকরা টুকরা করে বস্তায় ভরে স্টোর রুমে লুকিয়ে রাখেন বলেও তিনি স্বীকার করেছেন।”

নিহত আকতার গাজী পাম্পের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরির সুবাদে পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তার সঙ্গে একই কক্ষে থাকতেন চাচাত ভাই রাহিদুজ্জামান।

আকতারুজ্জামান কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইকপাড়ার নান্দিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।

মঙ্গলবার সকাল থেকে আকতারের খোঁজ না পেয়ে এবং রাহিদুজ্জামানের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক লাশ পাওয়া যায়।

পুরনো খবর:

বিক্রয় কর্মকর্তার ৯ টুকরা লাশ, আটক ১