২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব বন্ধ করে দিল ফেনী জেলা প্রশাসন

সাংবাদিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় ফেনী প্রেসক্লাব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ক্লাবের মিলনায়তন কক্ষ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে সিলগালা করে দেন।

জেলা প্রশাসক মো. আমিন উল আহসান সাংবাদিকদের বলেন, ফেনী প্রেসক্লাব ভবনটি অর্পিত অনিবাসী সম্পত্তি হওয়ায় এর মালিক জেলা প্রশাসন।

“ক্লাবটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় সিলগালা করে আপাতত প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।”

ক্লাব কর্মকর্তা ও সাংবাদিকরা যখন তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করবেন, তখন প্রেসক্লাব ভবনের দরজা খুলে দেওয়া হবে বলে জেলা প্রশাসক জানান।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভার ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সোমবার রাতে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়।

পুরনো খবর:

সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি, ফেনীতে ৪ জন আহত