২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের মঞ্জিলে খাজাবাবা ফরিদপুরীর ফাতেহা অনুষ্ঠিত

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

দুদিনব্যাপী এ অনুষ্ঠান রোববার বাদ ফজর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বলে আয়োজকরা জানান।

জাকের পাটির প্রেস সচিব শামীম হায়দার বলেন, ২০০১ সালের এ দিনে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান মৃত্যুবরণ করেন।  

দিনটি স্মরণ উপলক্ষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়সহ নানা ধর্ম-বর্ণের কয়েক লাখ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন।

শামীম হায়দার জানান, শনিবার রাতভর কোরআন পাঠ, মিলাদ মাহফিলসহ ধর্মীয় নানা অনুষ্ঠান চলে।

খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধান ও  বিশেষ মোনাজাত পরিচালনা করেন।