মাকে কুপিয়ে হত্যা করল ‘ছেলে’
জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মাগুরার শালিখা উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে।
বুধবার বিকালে উপজেলার পুলুম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল।
নিহত রাজিয়া খাতুন (৬৫) ওই গ্রামের মকছেদ মোল্লার স্ত্রী।
এ ঘটনার পর ছেলে পান্নুকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী পান্নুকে ধরে পুলিশের দিয়েছে।
বাবা-মায়ের উপর নির্যাতনের অভিযোগে এর আগেও পান্নুকে আটক করা হয়েছিল বলে জানান পুলিশ সুপার এহসান উল্লাহ।
