২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহম্মদপুর সদর ইউপি নির্বাচন স্থগিত

সীমানা নির্ধারণের মামলায় উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 02:29 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পান বলে জানান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উচ্চ-আদালতের আদেশমতে নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়।

ঘোষিত তফসিলে চতুর্থ দফায় ৭মে এ ইউনিয়নে ভোট গ্রহণের দিন ছিল।

শাহীন হোসেন বলেন, মহম্মদপুর উপজেলা সদর ইউপি নির্বাচন তফসিল স্থগিত করা হলেও উপজেলা অন্য সোত ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।