নিখোঁজের একদিন পর পুকুরে শিশুর লাশ
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ জানান।
নিহত লিমন হোসেন (৭) ওই এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয় কালোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
লিমনের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার বিকাল ৫টা থেকে লিমনকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় মাইকিংও করা হয়। পরে রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে লিমনের লাশ দেখতে পায় তার চাচা আব্দুল কাদের।
