২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত ও দুইজন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

নাসরিন আক্তার (৩৫) ও তার ছেলে রিয়াদ (১০) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহবাজপুর এলাকার দুর্ঘটনায় মারা যান বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আলমগীর সিদ্দিক জানান।

দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৮) ও মাহিন মিয়া (২৫) নামে অপর দুই যাত্রী আহত হয়েছেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের শাহাবাজপুর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশার যাত্রী নাসরিন আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ছেলে রিয়াদসহ তিন যাত্রী। তাদের সদর হাসপাতালে নেওয়ার পথে রিয়াদের মৃত্যু হয়।”

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি আলমগীর জানিয়েছেন।