২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৩ ভাইকে পিটিয়ে জখম

ঢাকার সাভারে তিন ভাইকে পিটিয়ে জখম করছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 10:22 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, বুধবার মধ্যরাতে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যাদুরচরের বাবুল মিয়ার ছেলে জুয়েল (৩০), রতন মিয়া (২৭) ও শিপলু (২৫)। তাদের হেমায়েতপুরের ‘জামাল ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।

বাবুল মিয়ার বরাত দিয়ে ওসি কামরুজ্জামান বলেন, রাতে হেমায়েতপুরে এক আত্নীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিল তিন ভাই। এ সময় এক দল যুবক তাদের লাঠিপেটা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যায়।

পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।