২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ৭ দোকান

গাজীপুরে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 09:20 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন মো.হাসিবুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মো. আনোয়ার হোসেনের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে হাসিবুল ইসলাম জানান।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানান তারা।