রাজশাহীতে রেললাইনে এক ব্যক্তির লাশ
রাজাশাহীর পুঠিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে যিনি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেল ক্রসিংয়ের পাশে জেবর আলী (৪০) নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
নিহত জেবর বেলপুকুর জাগিরপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।
ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে কোনো এক সময় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জেবরের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।”
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ জেবরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি হাফিজুর বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেবরের মুত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
