২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আটক কানাডার নাগরিকের জামিন

অবৈধভাবে মিয়ানমার যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে দুটি পাসপোর্ট ও বিভিন্ন পরিচয়পত্রসহ আটক কানাডার নাগরিককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 12:58 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মোশারফ হোসাইনের আদালত ডোনাল্ড ফ্রান্সিস ডানভারের (৬২) জামিন আবেদন মঞ্জুর করে বলে জানান তার আইনজীবী ওসমান সরওয়ার আলম শাহীন।

আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি মালামাল পরিবহন বিমান সংস্থা ইজি ফ্লাই-এ চাকরি নিয়ে মাসখানেক আগে বাংলাদেশে আসেন ফ্রান্সিস।

“আদালত তাকে তার কর্মরত প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের জিম্মায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। তবে আদালতের নির্দেশে তার কাছ থেকে জব্দ করা পাসপোর্ট ও পরিচয়পত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।”

বুধবার মাইক্রোবাস যোগে অবৈধভাবে মিয়ানমার যাওয়ার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া তল্লাশি চৌকির সদস্যরা ফ্রান্সিসকে আটক করে। এ সময় তার কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি পাসপোর্ট ও ৪৭টি বিভিন্ন পরিচয়পত্র উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় তাকে টেকনাফ থানায় হস্তান্তর করে বিজিবি।

পুরনো খবর:

টেকনাফে কানাডার নাগরিক আটক