বেলকুচিতে ট্রাকচাপায় শিশু নিহত, ভাংচুর-অগ্নিসংযোগ
সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাইঝাইল-রান্ধুনীবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার ওসি আনিসুর রহমান।
নিহত আলহাজ (৬) মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ট্রাকটিতে অগ্নিসংযোগ এবং আরও চারটি ট্রাক ভাংচুর করে।
ওসি আনিসুর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বাচ্চাটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথেটি বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
