২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসরোধে শিশু হত্যা: খালু গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশুকে শ্বাসরোধে হত্যার মামলায় তার খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:13 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

গ্রেপ্তার নান্নু মিয়া (৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামের সাহেদুজামানের ছেলে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাতীবান্ধা থানার এসআই মিন্টু চন্দ্র দাস জানান।

নিহত শিশুর বাবা দোলোয়ারের দাবি, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে ইব্রাহিম হোসেনকে (১৪) শ্বাসরোধ করে তার খালু নান্নু মিয়া হত্যা করে।

এসআই মিন্টু বলেন, রোববার দেলোয়ার হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় নান্নুসহ আরও দুইজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদে পেয়ে এ মামলায় শিশুর খালু নান্নু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

লালমনিরহাটে শ্বাসরোধে শিশু হত্যা