২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ বিড়ি কারখানা বন্ধ, দৌলতপুরে বিক্ষোভ

ঘোষণা ছাড়াই কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানা দুটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

কারখানা খুলে দেওয়ার ও বকেয়া পরিশোদের দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ করেছে কারখানা দুটির পাঁচ শতাধিক শ্রমিক।

শ্রমিক নেতা নূর আলম বলেন, ‘গত বৃহষ্পতিবার কর্তৃপক্ষ তাদের না জানিয়ে উপজেলার হোসেনাবাদ ও ফিলিপনগরের দুটি বিড়ি কারখানা বন্ধ করে দিয়েছে। অথচ শ্রমিকদের বকেয়া পাওনাদিও পরিশোধ করেনি।

‘কবে নাগাদ কারখানা খুলে দেওয়া হবে সে বিষয়েও কিছু জানায়নি। তিনদিন অপেক্ষা করে থাকলেও কারখানা কর্তৃপক্ষ এখনও কিছু জানাচ্ছে না।’

এ বিষয়ে কারখানার ম্যানেজার খোরশেদ আলম জানান, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফ্যাক্টরিতে অর্থ বরাদ্দ না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক সমস্যা।

শিগগিরই কর্তৃপক্ষ সমাধান দেবে বলে তিনি জানান।