২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ঘণ্টা পর সিলেটের পথে রেল চালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সেতুর দুপাশের মাটি সরে গিয়ে বন্ধ হয়ে যাওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল ফের শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 09:26 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেতুটি পুনঃস্থাপিত হওয়ার পর ওই লাইন আবার রেল চলাচলের উপযোগী হয় বলে জানান শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।’

এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে ফেরত আসে। আর শ্রীমঙ্গল স্টেশনে জালালাবাদ এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জে সুরমা এক্সপ্রেস আটক পড়ে।

পুরনো খবর:

বৃষ্টিতে মাটি সরে সিলেটের পথে রেল বন্ধ