২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে মাটি সরে সিলেটের পথে রেল বন্ধ

শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 10:54 AM

Updated : 11 Oct 2022, 08:02 PM

শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস।

ইতোমধ্যে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে জানালেও ট্রেন চলাচল শুরু হতে কতক্ষণ লাগবে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।