বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন, পুড়ল বাড়ি
গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে একটি বাড়ি পুড়ে গেছে।
রোববার রাতে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে মো. রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, রাতে বজ্রপাতে রমজান আলীর বাড়ির পাশে থাকা তিতাস গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে।
“খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
“একই সময়ে তিতাসের টঙ্গীর আঞ্চলিক কার্যালয় এলাকায় গ্যাসের লাইন বন্ধ করে দেয়।”
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩/৪ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
