২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৫ টন পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ শহরের একটি বাজারে অভিযান চালিয়ে ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার দুপুরে শহরের দ্বিগুবাবুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় পলিথিনের মালিক অঞ্জন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি হওয়ায় পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে ২৫ টন পলিথিন উদ্ধার এবং পলিথিনের মালিক অঞ্জন দাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।