গাজীপুরে হত্যা দায়ে একজনের মৃত্যুদণ্ড
গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রমজান ওরফে মকবুল কসাই টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ১৪ মার্চ বিকালে নুরুল ইসলাম (৫০) টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যান। এ সময় রমজান ওরফে মকবুল কসাই পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে করে পুলিশে দেয়। ওই দিন নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা করেন।
