এমসি কলেজে সংঘর্ষ: ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটের এমসি কলেজে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ছাত্রলীগ কর্মী রুবেল আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় এ মামলা করেন বলে জানান শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন আহমদ।
তিনি বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। তাজ উদ্দিন ও শাফায়েত আহমদ নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার আধিপত্য বিস্তার নিয়ে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে খায়রুল ইসলাম শাহীন ও রতন গোপ নামের দুইজন গুলিবিদ্ধ হন।
