২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী শহর জামায়াতের আমির কারাগারে

ফেনী শহর জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে দাগনভূঁঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী শহর জামাতের আমির মুফতি আব্দুল হান্নান শুক্রবার রাতে জাঙ্গালিয়া এলাকায় একটি মাহফিলে বক্তব্য দেন।

“এ সময় তিনি সরকারবিরোধী বক্তব্য দিলে উত্তেজিত জনতা তার উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করার পর পুলিশে দেয়।”

পরে পুলিশ নাশকতার একটি মামলায় জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে ওসি জানান।

স্থানীয় লোকজন জানিয়েছে, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে তার লোকজন মুফতি হান্নানের উপর হামলা চালিয়েছে।

তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।