গাজীপুরে আগুনে পুড়েছে ২ দোকান
গাজীপুরের কালিয়াকৈরে আগুন লেগে দুটি মুদি দোকান পুড়ে গেছে।
শনিবার প্রথম প্রহরে উপজেলার রাঙ্গামাটি ওয়াটারপ্ল্যান্টের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা অপূর্ব বল বলেন, প্রথমে মো. মোস্তফা নামে এক ব্যক্তির দোকানে আগুন লাগে। পরে তা পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
