শেরপুরে যুবক খুন
শেরপুর সদরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার হেরুয়া বালুঘাট এলাকা লাশটি পাওয়া যায় বলে শেরপুর সদর থানার ওসি মাজহারুর করিম জানান।
নিহত ওসমান (২৩) হেরুয়া বালুঘাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে রয়েছে।
ওসি করিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে বালুঘাট এলাকার একটি শ্যালো মেশিন ঘর থেকে ওই যুবকের গলাকাট লাশ উদ্ধার করা হয়।
পূর্ব শক্রতার জেরে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটকের কথা বললেও তার নাম-পরিচয় জানাননি এ পুলিশ কর্মকর্তা।
