২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় কুষ্টিয়ায় একজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর স্টেশনে এ দুর্ঘটনায় সোহেল রানা (২৪) নামে একজন নিহত হন বলে জানান মিরপুর থানার ওসি কাজী জালাল।

রানা মিরপুরের ফুলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে।তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জাবেদ আলীকে (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার বাদশা আলমের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর স্টেশনের পাশে মাটি ভরাটের কাজ করছিলেন রানা ও জাবেদ। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।